স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার
বরিশাল নগরীতে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে নগরীর পোর্ট রোড ও নতুন বাজারসহ কয়েকটি স্থানে অভিযান চালায়। এসময় অনেকের মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, সরকার নির্দেশিত সচেতনতামূলক কার্যক্রমের স্বার্থে যাদের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনীহা এমন লোকদের জরিমানা করা হচ্ছে। এমন অভিযানের মধ্য দিয়ে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সচেতন হবেন বলে তারা আশা করছেন।
এদিকে মাস্ক ব্যবহার না করায় জরিমানা দেয়া ব্যক্তিরা বলেন, তারা ভুল করে মাস্ক পড়েননি। এরপর থেকে নিয়মিত মাস্ক ব্যবহার করবেন।
এএইচ/এসএ/
