ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৯ ১৪৩৩

রাজশাহীর তুলার গুদামে আগুন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

রাজশাহী নগরের গণকপাড়া এলাকার একটি তুলার গোডাউনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দমকল বাহিনীর দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটে আগুনের খবর পান তারা। সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজে লেগে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় তিনজন দমকল কর্মী অসুস্থ্য হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত করে সেটি জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এএইচ/