ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

করোনা প্রতিরোধে ঠাকুরগাঁয়ে মাস্ক বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌর শহরে বিনামূল্যে কাপড়ের তৈরি উন্নতমানের সহস্রাধিক মাস্ক বিতরণ করেছেন।

এ সময় তিনি পৌর মার্কেটের দোকানদার, পথচারী, যানবাহনের চালক, মাদরাসা ও এতিমখানার ছাত্রছাত্রীদের মাঝে এসব মাস্ক বিতরণ করেন। সেই সঙ্গে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সর্তকতার চলাফেরা ও সব সময় মাস্ক পরিধানের পরামর্শ দেন। এ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাস্ক বিতরণকালে সেলিনা জাহান লিটা বলেন, কাপড়ের মাস্ক ব্যবহারে সুবিধা হলো এটি ধুয়ে পরিস্কার করে বারবার ব্যবহার করা যায় এবং সুরক্ষিত ও আরামদায়ক। আর সেজন্য তিনি কাপড়ের মাস্ক বিতরণ করছেন।  
কেআই//