ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

বরিশালে পৌঁছেছে করোনা টিকার দ্বিতীয় ডোজ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

বরিশালে করোনা ভ্যাকসিনের ৫১ হাজার ডোজ এসে পৌঁছেছে। এই ভ্যাকসিন জেলা সিভিল সার্জন অফিসের টিকা সংরক্ষণাগারে রাখা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) সকাল দশটায় এই ভ্যাকসিন বিশেষ হিমায়িত গাড়িযোগে বরিশালে আসে। জেলা সিভিল সার্জন ভ্যাকসিন গ্রহণ করেন।

জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ৫টি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এপ্রিল মাসের আট তারিখ থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। এর পরশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরও টিকা দেয়া হবে।

এ পর্যন্ত জেলায় ৭৬ হাজার ৪৫৪ জন করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন।
এএইচ/এসএ/