ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রোববার সকালে সরাইল উপজেলা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা হয়েছে।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. শফিকুর রহমানের (মোহনা টেলিভিশন) সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীনের (ঢাকা ট্রিবিওন) সঞ্চালনায় রোববার সকালে স্বাস্থ্যবিধি মেনে সরাইল উপজেলা প্রেসক্লাবে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক শরীফ উদ্দিন(দৈনিক সকালের সময়), মো. আলমগীর মিয়া (দৈনিক আমাদের সময়), নারায়ন চক্রবর্ত্তী (ইটিভি অনলাইন ও দৈনিক আমার সংবাদ) আল মামুন খান (এশিয়ান টেলিভিশন) রায়হান উদ্দিন (আজকের খবর), ফয়জুল কবির (দৈনিক অগ্রসর) ও রিমন খাঁন জাগো বাংলা টিভি) প্রমুখ।

বক্তারা গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভংচুরসহ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং দোষীদের সঠিক বিচার দাবি করেন। 
কেআই//