ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

চিরুকুট লিখে কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

পটুয়াখালীতে ওড়নায় চিরুকুট লিখে কুলসুম নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রেম সম্পর্কের কারণে সদর উপজেলার পশ্চিম হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বুধবার (২৮ এপ্রিল) গভীর রাতে পরিবারের উপর অভিমান করে ওড়নায় চিরুকুট লিখে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কুলসুম। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিম হেতালিয়ার মোঃ কবির গাজীর কিশোরী মেয়ে কুলছুম বেগমের সাথে এক বছর আগে আউলিয়াপুরের মাসুদ নামের এক যুবকের সাথে বিয়ে হয়। এ বিয়েতে রাজী ছিলো না কুলসুম। কুলসুমের সাথে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক থাকায় সে এ বিয়ে মেনে নেয়নি। এ থেকে আত্মহত্যার পথ বেছে নেয় কুলসুম।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি উপস্থিত পুলিশ সদস্যরা। ঘটনাস্থল থেকে পুলিশ মেয়েটির ব্যবহৃত মোবাইল, চিরুকুট ও ওড়নাটি উদ্ধার করেছে।
এএইচ/ এসএ/