ঢাকা, শনিবার   ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

বরিশালে মে দিবস পালিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১ মে ২০২১ শনিবার

বরিশালে করোনার ক্রান্তিকালে শ্রমিক সংগঠনগুলো সংক্ষিপ্ত পরিসরে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে।

আজ শনিবার (১ মে) বেলা ১১টা থেকে শ্রমিক সংগঠনগুলো নগরীতে র‌্যালীসহ আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাসদ ও ওয়ার্কার্স পার্টি র‌্যালীতে অংশ নেয়। 

এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, চলমান করোনাকালে কাজ হারানো শ্রমিকদের রেশনিং ব্যবস্থা না করা হলে শ্রমিক আরও গরীব হতে থাকবে। যা দেশের জন্য শুভকর হবে না।

এএইচ/ এসএ/