ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

ইসলামী ব্যাংক বরিশাল জোনের শরী‘আহ সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের শরী‘আহ সচেতনতা সম্মেলন শনিবার, ১২ জুন ২০২১ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ ও অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী। এতে বরিশাল জোনপ্রধান মো. আমিনুর রহমান, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং বরিশাল জোনের শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন।

আরকে//