ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সচেতনতামূলক প্রচারণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৩ জুন ২০২১ রবিবার

ঠাকুরগাঁওয়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা রোগী সনাক্ত ও মৃত্যুর সংখ্যা। উপায়ন্তর না পেয়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা মূলক প্রচারণায় মাঠে নেমেছেন জেলা করেনা প্রতিরোধ সংক্রান্ত কোর কমিটির সদস্যগণ।

রোববার জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিমের নেতৃত্বে প্রচারণাকালে পুলিশ সুপার মোহাঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপনসহ জেলা করোনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় সদস্যবৃন্দ শহরের চৌরাস্তা, কালিবাড়ীবাজারসহ বিভিন্ন স্থানে মানুষের মাঝে করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কিত নির্দেশনা সম্বলিত লিফলেট ও মাস্ক বিতরণ করেন এবং মাস্ক বিহিন পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও পরবর্তীতে মাস্ক ছাড়া বাহিরে চলাচল না করার জন্য অনুরোধ করা হয়।

এছাড়া প্রচারণাকালে জেলায় সাম্প্রতিক সময়ে করোনার ঊর্ধ্বমূখী সংক্রমণের জন্য অসচেতনতাকে দায়ি করে জেলা প্রশাসক স্বাস্থ্যবিধি উপেক্ষা ও মাস্কবিহীন চলাচলকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের ব্যাপারে সকলকে সতর্ক করেন।  

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর এই জেলায় শনিবার সবচেয়ে বেশি ৪৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৯৬৪ জন, যাদের মধ্যে ১৫৯৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছে ৫০ জন। যার মধ্যে গত তিন দিনে ৮ জনের মৃত্যু হয়েছে।
কেআই//