ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

ক্ষেতলালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার

জয়পুরহাটের ক্ষেতলালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় ৩১০টি গাছ বিতরণ ও রোপন করা হয়েছে।

মঙ্গলবার(২২ জুন) বেলা সাড়ে ১০টায় ক্ষেতলাল উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলার ১৫৫টি গ্রামের প্রতিটি গ্রামে ২টি করে ৩১০টি গাছ উপজেলার আনসার সদস্য ও সদস্যাদের মাঝে বিতরণ করা হয়েছে। 

এতে তিন ধরনের গাছ বনজ, ফলজ ও ভেষজ গাছ বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের ১৪ জন দল নেত্রীদের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম বিতরণ করা হয় এবং ৩২ জন আনসার সদস্য ও সদস্যাদের মাঝে মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণকারীদের মাঝে সম্মানী ভাতার ২৪০০ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত থেকে বৃক্ষ বিতরণ ও দল নেত্রীদের হাতে ইউনিফর্ম তুলে দেন ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মাকামাম মাহমুদা। আরোও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত দলনেতা ও দলনেত্রী প্রমুখ।
কেআই//