পাবনা জেলার শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেলেন ভাঙ্গুড়ার ইউএনও
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার
পাবনার শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেলেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান। এ উপলক্ষ্যে সোমবার (২১ জুন) রাতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কবীর মাহমুদ আনুষ্ঠানিকভাবে ওই ইউএনও কে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন।
প্রসঙ্গত, ভাঙ্গুড়ার ইউএনও হিসেবে এ উপজেলায় তিনিই সর্বপ্রথম নতুন শিশু জন্মের সাথে সাথে ফুলের তোড়া, গাছের চারা ও একটি প্রত্যয়নপত্র নিয়ে সেই বাড়িতে হাজির হতেন। এছাড়া তিনি সকলের সাথে সদাচরণ, বিভিন্ন কাজের স্বচ্ছতা ও পরিষদ আঙ্গিনায় একটি শিশু পার্ক নির্মাণ করেন।
ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান তার প্রতিক্রিয়ায় বলেন, কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জনে তিনি খুব খুশি এবং আগামীতেও এই সম্মান ধরে রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্তও করেন তিনি।
কেআই//
