ঢাকা, সোমবার   ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

ইটিভির ক্যামেরাম্যান খোরশেদ আলম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার | আপডেট: ০২:০২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান খোরশেদ আলম মারা গেছেন। 

রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে ১৩ সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থল একুশে টেলিভিশনের স্টুডিওতে ক্যামেরা চালানোর সময় স্ট্রোক করেন তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। পরিবারে তার স্ত্রী ও তিন কন্যা রয়েছে। খোরশেদ আলমের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে একুশে পরিবার।

এসবি/এসএ/