ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে মা ও সন্তানসহ ৩জন নিহত

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৮ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৬:৩১ পিএম, ২৮ জুন ২০১৭ বুধবার

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা ও সন্তানসহ ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাবার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মাটিরাঙ্গার রিপা বেগম, তার শিশু সন্তান জান্নাতুল ফেরদৌস এবং গুইমারার তরিকুল। স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী আহতদের উদ্ধার করে। পওে তাদেও গুইমারা ও মানিকছড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।