ঢাকা, মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬,   কার্তিক ১৯ ১৪৩৩

ঢাবিতে সশরীরে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার | আপডেট: ০১:৫৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কক্ষে শিক্ষা কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে জানান হয়, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে শিক্ষা কার্যক্রম। 

এছাড়া, পূর্বঘোষিত রুটিন ভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

অফিসসমূহও আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খোলা থাকবে।
এসএ/