ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

মিরসরাই সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

মিরসরাইয়ের সীমান্ত এলাকা থেকে ৩৫ গাইড ভারতীয় শাড়ি জব্দ করেছেন বিজিবির সদস্যরা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর সীমান্ত এলাকা থেকে এই শাড়িগুলো জব্দ করা হয়।

বিজিবির আলিনগর ক্যাম্প সীমান্ত ফাঁডির কমান্ডার সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে শাড়িগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত শাড়িগুলা ফেনী ব্যাটেলিয়ন-৪ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ/