ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

স্কুলে যাওয়ার পথে চাচা নিহত, ভাতিজি আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:২১ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার

লক্ষ্মীপুরের রায়পুরে বাস চাপায় আবদুর রহিম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন তার ভাতিজি স্কুলছাত্রী নাবিদা সুলতানা। বড় ভাইয়ের মেয়ে নাবিদাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন ছোটভাই রহিম।

সোমবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বাসাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম রায়পুর উপজেলা চর মোহনা ইউনিয়নের আলী হায়দারের ছেলে। আহত ছাত্রী নাবিদা কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী এবং নিহত ব্যক্তি ভাতিজি।

বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, নিহতের বড় ভাইয়ের মেয়ে নাবিদাকে স্কুলে নেয়ার পথে রায়পুরের বাসাবাড়ী এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা শতাব্দী পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহিম নিহত হন। গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী।

স্থানীয়রা স্কুলছাত্রীকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাসটি আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ/