ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

সরাইলে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অমূল্য কর-(৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অমূল্য কর শাহবাজপুর গ্রামের দীঘির পাড় এলাকার প্রকাশ করের ছেলে।
    
পুলিশ জানায়, শাহবাজপুর ১নং গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাকচাপায় অমূল্য কর নিহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//