ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:১২ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ০৬:২৬ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। পরে প্রথমবারের মত একাদশ শ্রেণীতে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় প্রতিমন্ত্রী এক কোটি টাকা ব্যয়ে কলেজের নতুন ভবন নির্মাণ করার ঘোষনা দেন। এসময় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।