ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

গাজীপুরে সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৩ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় একটি সিএনজি পাম্পে রিফিল করার সময় কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার হাজী ওয়াহেদ আলী  সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টার দিকে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি কার্ভাড ভ্যান বড়বাড়ি কুনিয়া এলাকার হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরিফিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন।

এনএস//