ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২৫ ১৪৩৩

টেকনাফে বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২ পিএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে আব্দুর রহমান (৩৫) নামে এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে সাবরাং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত রহমান সাবরাংয়ের নয়াপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে। পেশায় তিনি বিকাশ এজেন্ট।

নিহতের ভাই ওমর ফারুক বলেন, রাতে বন্ধুদের সঙ্গে  তাকে মোবাইলে লুডো খেলতে দেখেছে এলাকার লোকজন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় খোঁজ-খবর নিতে গেলে খবর আসে তার মরদেহ পড়ে আছে। স্ত্রী গিয়ে তাকে শনাক্ত করেন। 

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, শনিবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এএইচ