ঢাকা, বুধবার   ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

রোজ দু’-তিন কিলো গালি খাই, সেটাই আমার পুষ্টি, বললেন মোদী!

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার

তেলঙ্গানায় দলীয় কর্মসূচিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতি দিন ২-৩ কিলোগ্রাম গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।’’

এর পর তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নাম না করে তাকে খোঁচাও মারেন মোদী।বলেন,  ‘‘আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।’’

এ সময় তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়নে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মোদী।

প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। 

সূত্র: আনন্দবাজার

এসবি/