ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

২৩১ রানে অলআউট বাংলাদেশ, ভারতের সামনে টার্গেট ১৪৫ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

ঢাকা টেস্ট জিততে ভারতকে ১৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ইনিংসে লিটন দাস ৭৩, জাকির হাসান ৫১, নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ অপরাজিত ৩১ রান করেন। 

ভারতের অক্ষর প্যাটেল ৩টি, অশ্বিন-সিরাজ ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ ও ভারত ৩১৪ রান করেছিলো। 

এসবি/