ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১১ ১৪৩২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার

ঘন কুয়াশায় কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার কমে গেলে সকাল সোয়া ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কিছু সময় ফেরি বন্ধ থাকলেও যানবাহনের কোনো সিরিয়াল তৈরি হয়নি। বর্তমানে এ রুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে।

এর আগে সকাল সোয়া ৬টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন।
এসএ/