ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নড়াইলে বালু বোঝাই ট্রলার ডুবে শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার | আপডেট: ১০:০৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে বালু বোঝাই ট্রালার ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নাজমুল মৃধার(৩৩)। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নাজমুল কালিয়া উপজেলার নোয়াগ্রামের আকবর মৃধার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে লোহাগড়ার বেলটিয়া এলাকায় মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলারকে আরেকটি ট্রলার ধাক্কা দেয়। এতে ওই ট্রলারের তলা ফেটে যায়। এসময় তিন শ্রমিক সাঁতার কেটে উপরে উঠলেও নাজমুল নিখোঁজ হয়। দুপুরে মধুমতির তেতুলিয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই//