ঢাকা, সোমবার   ১০ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

বগুড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২ এএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার

বগুড়ায় জমিজমা সংক্রন্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জেবুন্নেসা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন।

বুধবার বিকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামের মধ্যপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জেবুন্নেসা কুটুরবাড়ি মধ্যপাড়ার পলাশ মিয়ার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিবেশি শরিকদের সঙ্গে নিহত জেবুন্নেসার স্বামী পলাশ মিয়ার পরিবারের জমি ও বাড়ির সীমানা নিয়ে প্রায় ১৫ বছর ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকালে জেবুন্নেসা বাড়ির কাছে জমিতে যাওয়ার সময় তার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ লাঠি দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জেবুন্নেসাকে।

আহতবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

এএইচ