ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নওগাঁয় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২১ মে ২০২৩ রবিবার

নওগাঁর মহাদেবপুরে গোসলখানায় রাখা বালতির পানিতে পড়ে দুই বছর বয়সী শিশু কন্যা ওয়াসিফা আক্তারের মৃত্যু হয়েছে। রোববার (২১ মে) দুপুরে উপজেলার নাটশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওয়াসিফা আক্তার উপজেলা সদরের নাটশাল গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের মেয়ে।

নিহত ওয়াসিফ এর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ওয়াসিফকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির এক পর্যায়ে গোসলখানার রাখা পানির বালটিতে ডুবে থাকা অবস্থায় ওয়াসিফকে দেখতে পা‌ওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিফকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে জানা গেছে দুপুরে বাড়ির লোকজন গোসল করার জন্য গোসলখানায় একটি বড় বালতিতে পানি ভর্তি করে রাখেন। পরিবারের অজান্তে বালতির ভেতরে মাথা ডুবে নি:শ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা গেছে। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন সাধারণ ডায়েরি বা অভিযোগ দায়ের করেননি।
কেআই//