ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৯ জুন ২০২৩ শুক্রবার

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপ্রধান আজ এক শোক বার্তায় মরহুম সিরাজুল আলম খানের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র: বাসস

এসবি/