ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর করার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

বরিশালে ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় আগামী ১২ অক্টোবর থেকে পিছিয়ে ১২ নভেম্বর থেকে দেয়ার দাবি জানিয়েছেন মৎস্য আড়ৎ মালিকরা।

নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, বরিশালসহ আশেপাশের নদ-নদী ও সাগর এখন ইলিশশূন্য। সাগরে বৈরি আবহাওয়ায় মাছ ধরতে যেতেও পারছেন না জেলেরা। তাই নিষেধাজ্ঞার সময় একমাস পেছানো প্রয়োজন। সংবাদ সম্মেলনে ছিলেন পোর্ট রোডের অন্য মৎস্য আড়তদাররাও। 
 

এসবি/