ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

মাউশির সাবেক উপপরিচালক মর্জিয়া বেগম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

মাউশি ময়মনসিংহের সাবেক উপপরিচালক ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা, বাংলাদেশ মহিলা সমিতি, ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক মিসেস মর্জিয়া বেগম আর নেই।

সোমবার দিবাগত রাত সোয়া ৩টায়  চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। 

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাদ যোহর  নিজ গ্রাম বড়গাঁও,আমিরাবাড়ি, ত্রিশালে নামাজে জানাযা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

মরহুমার মৃত্যুতে গফরগাঁও সমিতি ঢাকা'র সভাপতি মো:ফসিউল্লাহ্ ও সাধারণ সম্পাদক ড. আহমেদ মুনিরুছ সালেহীন বিদেহী আত্নার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

এএইচ