ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১১ পিএম, ২২ এপ্রিল ২০২৪ সোমবার

শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আজ সোমবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বলা হয়, ‘২৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ করার বিষয়ে পুলিশ অনুমতি দেয় নাই। যার কারণে সমাবেশ আপাতত স্থগিত থাকবে।’

আগামী শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এএইচ