ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ৯ ১৪৩২

যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ২৯ মে ২০২৪ বুধবার

গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য আজ নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে।

বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন মেরামত বা প্রতিস্থাপন কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তার কাছাকাছি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 
 
এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এএইচ