ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

লেক পরিস্কারের জন্য গুলশান সোসাইটিকে অর্থ দিলো ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৩ আগস্ট ২০২৪ মঙ্গলবার

সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় গুলশান লেক পরিস্কার পরিচ্ছন্ন ও নিষ্কাশন কাজের জন্য গুলশান সোসাইটির অনুকূলে বরাদ্দকৃত দশ লক্ষ টাকার চেক হস্তান্তর করলো ব্যাংক এশিয়া পিএলসি।

১৩ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাত এর নিকট চেক হস্তান্তর করেন।

গুলশান সোসাইটির মহাসচিব জনাব সৈয়দ এ. হাবিব, ভাইস প্রেসিডেন্ট জনাব সৈয়দ আলমাস কবির, ট্রেজারার জনাব আলী আশফাক এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ সহ উর্ধ্বতন নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন।

এসবি/