ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

আ.লীগ নিষিদ্ধ হওয়ায় গরু জবাই করে খাওয়াচ্ছেন শিশুবক্তা মাদানী

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১১ মে ২০২৫ রবিবার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নিজের ঘোষণা অনুযায়ী গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়াচ্ছেন নেত্রকোণার ইসলামী বক্তা (শিশু বক্তাখ্যাত) রফিকুল ইসলাম মাদানী। 

নিজ এলাকা পূর্বধলার লেটিরকান্দা গ্রামে রোববার বিকাল তিনটার দিকে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে গরু জবাই করেন তিনি। 

এ সময় রফিকুল ইসলাম মাদানী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অবিলম্বে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে।

এএইচ