ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

আনোয়ারায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ৩০ মে ২০২৫ শুক্রবার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে চট্টগ্রামের আনোয়ারায় অতিবৃষ্টির ফলে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এমন খবরে তাৎক্ষণিক সহায়তা নিয়ে বাঁধ মেরামতে যান সেনাবাহিনীর সদস্যরা। 

আজ শুক্রবার (৩০ মে) উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে নিয়ে সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগ্রেডের একটি ইউনিট বাঁধ মেরামত করে।   

বাংলাদেশে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে জানানো হয়, 
অতিবৃষ্টির কারণে আনোয়ার উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে এ বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়।এতে ওই এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।  

বিষয়টি জানা মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যেকোনো মানবিক সহায়তায় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আইএসপিআর।

এমবি//