ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

ফরিদপুরে সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৩১ মে ২০২৫ শনিবার

ফরিদপুরের সালথায় মারামারী মামলায় উপজেলা সেচ্ছাসবকলীগের সহসভাপতি মোঃ আবু বক্কার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩০ মে) দিবাগত  রাতে নগরকান্দা উপজেলার বিনোকদিয়া বাজার এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত বক্কার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত হাচেন মোল্লার ছেলে। 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান,  বিনোকদিয়া বাজার থেকে সেচ্ছাসেবকলীগ নেতা বক্কার মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারী সহ মোট ১৪ টি মামলা রয়েছে। 

শনিবার (৩১ মে) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এসএস//