ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

বাগেরহাট পুলিশ অফিসের বিতর্কিত প্রধান সহকারী হাফিজুরের বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ৩১ মে ২০২৫ শনিবার

বাগেরহাটে পুলিশ সুপার অফিসের প্রধান অফিস সহকারী হাফিজুর রহমানকে এপিবিএন খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। আগামী ১ জুন তাকে ছাড়পত্র নিয়ে খাগড়াছড়িতে যুক্ত হতে বলা হয়েছে। সম্প্রতি হাফিজুর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহারও ঠিকাদারদের অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগ ওঠায় এই বদলে আদেশ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, হাফিজুর রহমান ২০১৪ সালের ২ নভেম্বর থেকে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে যুক্ত হন। এই দীর্ঘ সময়ে পুলিশ সুপার কার্যালয়ে চাকুরীতে দিয়ে ডিআইজি ও এসপির নামে নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাত, কর্মচারী বদলীর নামে কোটি কোটি টাকার অবৈধ আয়ের সংগে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। খুলনা, ঢাকাতে তার নামে ও বেনামে একাধিক ফ্লাট ও প্লট ক্রয়, বাড়ি নির্মান ও বিভিন্ন ব্যবসায়ের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

তার নিজের স্ত্রীর নামের ঠিকাদারী প্রতিষ্ঠানসহ দীর্ঘ প্রায় এক যুগে বাগেরহাটের ৭ টি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে পুলিশের যাবতীয় সরবরাহের টেন্ডার দিয়ে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে বিশেষ সহায়তানেওয়ার অভিযোগ রয়েছে।

আর তার এইসকল কাজে বাঁধা হলে সেই পুলিশ অফিসারকে ব্লাক মেইলিং করে বিভিন্ন ধরনের অনৈক অভিযোগ উর্দ্ধতন কতৃপক্ষের নিকট দিয়ে সেই সকল পুলিশ অফিসারকে হয়রানী করতো।

বাগেরহাট পুলিশ অফিসের নন-পুলিশ সদস্য প্রধান অফিস সহকারী হাফিজুর রহমানের বদলির খবর পেয়ে বাগেরহাটে পুলিশর মধ্যে এক প্রকার খুশির আমেজ শুরু হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান।

এসএস//