ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৯ জুন ২০২৫ সোমবার

প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (৯ জুন) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জামায়াতের আমির বলেন, প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন কিন্তু নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে বঞ্চিত রাখা হবে, এটা মেনে নেওয়া হবে না। 

বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজিত ঈদ পূ্র্ণমিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট নগর আমির ফখরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ। 

এএইচ