ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৯ ১৪৩৩

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৮ জুন ২০২৫ বুধবার

রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসের খবরে এ বার্তা দেওয়া হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বজ্রবৃষ্টিসহ দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এএইচ