ঢাকা, শনিবার   ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৬ ১৪৩৩

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার

যশোরের শার্শায় বেনাপোলগামী ‘বেতনা এক্সপ্রেস’ট্রেনে কাটা পড়ে এক  ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধায় উপজেলার সদরের শার্শা-জামতলা সড়কের রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান। 

নিহত চান্দু মিয়া (৫০) শার্শার কাজী পাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে। সে জন্মগত ভাবে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তার স্বজনরা।

প্রতক্ষ্যদর্শীর বরাতে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, মোংলা থেকে ছেড়ে আসা ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলের দিকে যাচ্ছিল এসময় চান্দু মিয়া লাইনের পাশ দিয়ে হাটছিল। হঠাৎ সে ঝাঁপ দিয়ে ট্রেনের সামনে পড়ে। তখন ট্রেনের ধাক্কায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করছে বলে  জানান তিনি। 

এমআর//