ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২০ ১৪৩২

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া।

জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের ঘটনায় একটা মামলা হয়েছে। সেই মামলায় গত রাত সাড়ে ৩টার দিকে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তিনি। ওই শিশুর পরিবার থানায় মামলা করলে পুলিশ রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে।

এমআর//