ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় ড্যাব নেতা মনোয়ারুল কাদির বিটু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৮:৫১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব, সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
প্রচারণাকালে তিনি সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনৈতিক অবস্থান, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। এ সময় তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম, সাবেক সভাপতি ডা. আহসানুল কবীর, সাবেক সভাপতি ডা. রাশেদুল হাসান রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. ফেরদৌস আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. অপূর্ব কুমার, সাবেক সাধারণ সম্পাদক ডা. সামিউর রহমান, সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ডা. সাইদুল আমান জিসান, সাবেক সদস্য ডা. শাবিব ইবনে আবদুল্লাহ, ডা. রাজিব হাসান, ডা. হাসিবুল হাসান, ডা. মাহমুদ আলী, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমআর//
