ভোটকেন্দ্রে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল: ইসি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি কাজে সহযোগিতার জন্য ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
এখন কেবল পোস্টাল ব্যালট ভোট গণনা কেন্দ্র এবং ইসি সচিবালয়ের শৃঙ্খলায় ক্যাডেটদের নিয়োজিত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে প্রদত্ত পোস্টাল ভোট গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় রিটার্নিং অফিসার নির্দেশনা অনুসারে সহযোগিতা প্রদানের নিমিত্তে বিএনসিসি মোতায়েনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এর আগে ইসি বিএনসিসির ক্যাডেটদের কেন্দ্রে কেন্দ্রে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল।
এমআর//
