মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাইফ আল-ইসলাম গাদ্দাফি গত এক দশক ধরে এ শহরেই অবস্থান করছিলেন।
আল জাজিরা আরবির লিবিয়া সংবাদদাতা আহমেদ খলিফা বলেন, সাইফ গাদ্দাফিকে ধারণা করা হচ্ছে, হত্যা করা হয়েছে।
লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। ২০১১ সালে বাবার পতনের পর তিনি গ্রেপ্তার হলেও পরে মুক্তি পান। তিনি দেশটির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও করেন।
সূত্র : রয়টার্স ও আল-জাজিরা
এমআর//
