ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২২ ১৪৩২

নির্বাচনী প্রচারণায় দুপুরে তিস্তাপাড় যাচ্ছেন জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দুপুর সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। এদিন তিনি প্রথমে কুড়িগ্রামের জনসভায় শেষে নেবেন। পরে অংশ নেবেন তিস্তাপাড়ের জনসভায়।

নীলফামারীর জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআর//