ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৩ ১৪৩২

রাজশাহীর ২ জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

আজ রাজশাহীর দুটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ও বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। 

জনসভা উপলক্ষে ইতিমধ্যেই মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। নেতাকর্মীরাও জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে। রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় ১ লাখ লোক সমাগমের টার্গেট নিয়ে কাজ করছে মহানগর জামায়াতসহ ১১ দল। এরমধ্যে ৪০ হাজার নারী কর্মী যোগ দেবেন। 

এদিকে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনকে কেন্দ্র করে নির্বাচনী সমাবেশ হবে মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে। এ জনসভায় যোগ দেবেন তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী। এ নিয়ে তাদের প্রস্তুতি শেষ হয়েছে। 

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশ অত্যন্ত গুরুত্বপূণ। এই সমাবেশে রাজশাহী মহানগর ও জেলার ৭টি উপজেলার নেতাকর্মী যোগ দেবেন। প্রায় ১ লাখ লোক এ সমাবেশে যোগ দেবেন। জামায়াত আমিরের এ সফর নেতাকমী এবং রাজশাহীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে। 

রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মুর্তুজা বলেন, গোদাগাড়ীর জনসভায় তানোর ও গোদাগাড়ী উপজেলার ৯৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন। আশা করছি, সুন্দর ও সফলভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে উৎফুল্ল নেতাকর্মীরা। 

এএইচ