ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৩ ১৪৩২

এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

এবার কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু এবং রূপালি পর্দার প্রখ্যাত অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট দশজন গুণী ব্যক্তিত্ব এ বছর একুশে পদক পাচ্ছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আইয়ুব বাচ্চু ও ববিতা ছাড়াও অন্যান্য যারা পদক পাচ্ছেন, তারা হলেন- চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য মেরিনা তাবাসসুম, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।

এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেয়ার আহ্বান জানানো হয়।

এমআর//