ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৪ ১৪৩২

নারায়ণগঞ্জে পার্লার থেকে নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার  নিখোঁজের ৯ দিন পর একটি বিউটি পার্লার থেকে কামরুন নাহার ইতি (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পার্লারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই নারীর স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে (৪৫) আটক করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায়ই ইতিকে নির্যাতন করতেন। গত ২৮ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি স্বামীকে জানানো হলেও তিনি নির্বিকার ছিলেন।

শুক্রবার দুপুরে পার্লারটি ভেতর থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন ও বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেন। পরে পুলিশ পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পচে যাওয়ায় সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এমআর//