এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াত আমির
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৫:২০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা: শফিকুর রহমান বলেছেন, যেখানে নিরিহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয় এই বাংলাদেশ সবার বাংলাদেশ নয়, এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। যে বাংলাদেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে।
শনিবার দুপুরে ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচিনী জনসভায় একথা বলেন তিনি।
ডা: শফিকুর রহমান বলেন, দফায় দফায় আপনারা বহু দলকে বহু নেতাকে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন। একটা বার আমাদের সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি বে-ইনসাফ করব না।
পরে বিশাল জনসভায় মৌলভীবাজারের জামায়াত ইসলামের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, মৌলভীবাজারের তিনটি আসনে দাঁড়িপাল্লার দুইজন করে প্রার্থী, একজন আসল আর একজন ছায়া প্রার্থী। আর ছায়া প্রার্থী হলো ডাক্তার শফিক।
বেলা ১২: ৪০ মিনিটে সভা শেষ করে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।
এএইচ
