রাজধানীর যে ছয় স্থানে আজ তারেক রহমানের জনসভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৯ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ও সোমবার এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি। এর মধ্যে ঢাকা উত্তরের ছয়টি জনসভায় আজ অংশ নেবেন তারেক রহমান।
প্রথম দিন আজ রোববার ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকাল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
শনিবার গুলশানে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
এএইচ
