প্রচারণার শেষ দিনে আজ ঢাকায় তারেক রহমানের ৮টি জনসভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১১ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৯:১৮ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ দিনে রাজধানী ঢাকায় আটটি জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে বক্তব্য রাখবেন তিনি।
জনসভাগুলোর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠের জনসভায় বেলা ২টায় অংশ নেবেন তিনি।
এছাড়া ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামপুর রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।
বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি স্থানে নির্বাচনি জনসমাবেশে অংশ নেন তারেক রহমান।
এএইচ
